শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেপ্তার

যায়যায়কাল প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কলেজছাত্র হত্যা মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজারের জেলা পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফ থেকে সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আবুল হাসান জেলা পুলিশের হেফাজতে আছেন।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাজারবাগ পুলিশ লাইন্সের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম।

গত ২০ আগস্ট তাইমের মা পারভীন আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার আসামি আবুল হাসান।

তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্র জানিয়েছে, আবুল হাসান সম্প্রতি টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের যোগ দিয়েছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ