মঙ্গলবার, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রক্তসৈনিক ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর : নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় শেরপুরে বৃক্ষ বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সাদেক আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শেরপুর জেলার কৃতি সন্তান রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক জেনারেল ওয়াকার-উজ-জামান সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শ্রীবরদীতে রক্তসৈনিকের ৫ শতাধিক বৃক্ষ বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন এর চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া, বৃক্ষ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল আমিন রাজু।

রক্তসৈনিক শ্রীবরদী এর সাধারণ সম্পাদক সানজিমুল ইসলাম শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক ঢাকা এর সভাপতি এবিএম মায়নুল হাসান রাসেল, রক্তসৈনিক শেরপুর এর উপদেষ্টা তাহমিনা জলী, সভাপতি মেহেদী হাসান শামীম, রক্তসৈনিক শ্রীবরদী এর সি. সহ সভাপতি শামীম মিয়া, কুড়িকাহনীয়া ইউনিয়ন এর সভাপতি জাকির হোসেন, পৌর সাধারণ সম্পাদক রকিব আহমেদ অন্তর, আবু রায়হান, মোহাইমিন হাসান সাবিত, মুস্তাফিজুর রহমান, রাশেদ মিয়া, পাপ্পুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ ও বিতরণসহ নানা মানবিক কাজের প্রসংশা করে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ