বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রফিনগর ইজারাকান্দা মোড়লবাড়ি কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ওয়াসিম কবির, দিরাই (সুনামগঞ্জ): রফিনগর ইজারাকান্দা মোড়লবাড়ি কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের মধ্যে প্রায় শতাধিক কন্বল বিতরণ করা হয়েছে।

এমন মানবিক সহায়তা হাত বাড়িয়ে দিয়েছেন মোড়লবাড়ির কানাডা প্রবাসী মোঃ ওবায়দুল্লাহ ও অস্ট্রেলিয়া প্রবাসী মোঃ তালহা হাসান।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন রফিনগর হযরত খাদিজাতুল কুবরা রা: মহিলা টাইটেল মাদ্রাসা মুহতামিম মুফতি শিহাব উদ্দিন, রফিনগর ইজারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ বদরুল আলম, হাজী রফিক মিয়া, বিশিষ্ট মুরুব্বি মিরাজ রহমান আক্কাই।

অনুষ্ঠান সফল করার জন্য যারা সহযোগিতা করছেন তরুণ সমাজ সেবক মহসিন কবির, কেফায়েত উল্লাহ, রাসেল আহমেদ, রিয়াদ হাসান প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ