
রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে লংগদু উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তলন ও বঙ্গবন্ধুর ম্যুড়ালে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম।
অনুষ্ঠানে লংগদু উপজেলা যুবলীগের ভা. সভাপতি মো. রফিকুল ইসলাম সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, লংগদু উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ইং উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি জেলা পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, লংগদু উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য আসমা বেগম, রাঙ্গামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল’সহ বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দ।
২য় অধিবেশন দুপুর ৩.০০টা থেকে শুরু হয়, এসময় দুই পদে ৯ প্রার্থীর মাঝে নির্বাচন পক্রিয়ায় ভোট গ্রহণ করা হয়। টোটাল ভোট ১৭৬ তার মধ্যে কাস্ট হয়েছে ১৭৫ ভোট।
নির্বাচনে, সভাপতি পদে ৯১ ভোট পেয়ে জয় লাভ করেন চাঁন মিয়া এবং সাধারণ সম্পাদকে ৫২ ভোট পেয়ে জয় লাভ করেন কামাল পাশা।











