বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ২৪ ঘন্টায় ৮ জনের বিষপান, দুই জনের মৃত্যু

রাজশাহী ব্যুরো ও দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে পৃথক ঘটনায় গত শনিবার ও রোববার নারী-পুরুষ ও শিশুসহ আটজন আত্নহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।

জানাগেছে, উপজেলার বিভিন্ন এলাকায় ৮ জন বিষপান আত্মহত্যার চেষ্টা করে। তাদের মধ্যে জান্নাতুন (২৫) ও তহমিনা (৩০) নামের দুইজনের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

জান্নাতুন উপজেলার পাইকড়তলী গ্রামের ওয়াশিমের স্ত্রী ও তহমিনা উপজেলার তেবিলা গ্রামের রন্টুর স্ত্রী।

বিষপানের আত্নহত্যার চেষ্টায় অন্যান্যরা হলেন, উপজেলার পানানগর গ্রামের ময়না বিবি (৪৫), বেড়া গ্রামের রেজাউলের শিশু সন্তান তানজিমুল (৩), কানপাড়া গ্রামের বিথি (৩০), দেবীপুর গ্রামের মহনা (১৮), পানানগর গ্রামের আঃ সাত্তার (৪৫), কাশেমপুর গ্রামের ইরিন খাতুন (২০) ও সায়বাড় গ্রামের হাবিবা খাতুন (১৫)।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিষপানের রোগী দুর্গাপুর হাসপাতালে ভর্তি হয়। রোগীরদের অবস্থা আঙ্কজনক হলে চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে জান্নাতুন ও তহমিনা নামের দুইজনের শনিবার রামেক হাসপাতালে মৃত্যু হয়।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মেহেদী হাসান জানান, বিষপানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন রোগী ভর্তি হয়। এদের মধ্যে ৫ জনের অবস্থা আসঙ্কাজনক হওয়ায় তাদের রামেক হাসপাতালে পাঠানো হয় ও তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে এখন তারা সুস্থ আছে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম আলী জানান, বিষপানে আত্নহত্যার মৃত্যুর ঘটনায় থানায় দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ