বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী বাঘায় নতুন দিগন্ত সামাজিক সংগঠনের মাধ্যমে শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা বাঘা পৌর সভার ২নং ওয়াডের একঝাক তরুণ প্রজন্ম তারুণ্যের পথচলা এই স্লোগানকে সামনে রেখে  একটি মানবিক সংগঠন” নতুন দিগন্তের” উদ্যোগে রাজশাহীর বাঘা থানার পাকুড়িয়া বাজারে শীতার্ত ব্যক্তিদের  মধ্যে শীতবস্ত্র বিতরন করে হয়েছেন।
শুক্রবার(২৭ জানুয়ারী) বেলা ১১ টায় পাকুড়িয়া বাজারে মেহেদী হাসানের সঞ্চালনায়, সাকিরুল হক মালিথার  সভাপত্বিতে শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে তরুণদের মধ্যে বক্তব্য রাখেন দুড়দুড়িয়া কলেজের সহকারী অধ্যাপক অমিয় কুমার সাহা।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাতারী স্কুলের শিক্ষক ইমদাদুল হক সাহেব, সাবেক ইউপি সদস্য সানিউল হক মালিথা।উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তরা বলেন,কেবল তরুন প্রজন্মের দ্বারা সমাজকে সুসংগঠিত করা যায় এবং তরুনরা সমাজের কল্যাণ সাধনের অগ্রনী ভুমিকা পালন করতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশফাকুর রহমান চন্দন, মামুন বিশ্বাস সহ প্রায় দুই শতাধিক মানুষ।
উক্ত অনুষ্ঠানটি অসহায়দের মধ্যে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য উক্ত আয়োজকরা আগামী বছরও ঠিক এই ভাবেই গরীব অসহায় মানুষের বিতরণ করা হবে বলে জানান তারা। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ