বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী বাঘা থেকে প্রথমবারের মত বিদেশে পেয়ারা ও বরই রপ্তানি

আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধি: আম রপ্তানির জন্য রাজশাহীর বাঘা উপজেলার সুনাম বিশ্বব্যাপী। তবে এবার আমের পাশাপাশি বাঘার কৃষিতে বৈচিত্র আনতে কৃষি বিভাগের প্রচেষ্টায় ১ম বারের মত বিদেশে বরই ও পেয়ারা রপ্তানি শুরু হলো। রপ্তানিমুখী কৃষি পণ্য উৎপাদনে তা এক নতুন মাইলফলকের দ্বার উন্মোচন করলো।।

বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের সাদি এন্টারপ্রাইজেরগত ১৬ জানুয়ারি বাঘা উপজেলা থেকে ঢাকার রফতানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদাব ইন্টারন্যাশনালের মাধ্যমে উপজেলার কলিগ্রামের কৃষক মোঃ  শফিকুল ইসলাম সানা ৫০০ কেজি পেয়ারা রফতানি করেন ইটালিতে। এর পরদিন ১৭ জানুয়ারি সন্ধ্যায় ওই একই কম্পানির মাধ্যমে সানা ও বাউসা এলাকার তরুণ উদ্যোক্তা শাহিন ইকবালের বাগান থেকে রফতানি হয় দেড়শ’ কেজি করে মোট তিনশ’ কেজি থাই বরই।

সাদি এন্টারপ্রাইজের মালিক  মো শফিকুল ইসলাম জানান,  প্রথমে তার খামার থেকে গ্রেডিং করা বরই ও পেয়ারা ঢাকার শ্যামপুর কেদ্রিয় প্যাকেজিং হাউসে পাঠানো হয়।
তারপর পেয়ারাগুলো সেখানে  মোড়কজাত করার পর কার্গো ফ্লাইটে এসব পেয়ারা ও বরই সরাসরি ইতালিতে চলে যাবে।

এ ব্যাপারে বাঘা উপজেলা কৃষি অফিসার মোঃ শফিউল্লাহ সুলতান বলেন, চাকরি জীবনে নিজের জন্য কিছু করতে পারিনি। তবে কৃষকদের জন্য কিছু করে যেতে চাই। কারণ প্রধানমন্ত্রী বলেছেন, দেশের একটি জায়গাও যেনো অনাবাদি না থাকে। আমি এবং আমার টিমের সদস্যরা সেই লক্ষ্য-উদ্দেশ্যে নিয়ে মাঠ পর্যায়ে কৃষি ক্ষেত পরিদর্শনসহ কৃষকদের নানা পরামর্শক দিয়ে তাদের উদ্বুদ্ধ করে থাকি। বাংলাদেশ ইতোমধ্যে কৃষিতে বহুক্ষেত্রে স্বনির্ভর হয়েছে। আমার বিশ্বাস, অন্যান্য ক্ষেত্রেও অচিরে দেশ স্ব-নির্ভর হিসেবে পরিচিতি লাভ করবে। বাঘা উপজেলা থেকে শীঘ্রই মিষ্টি আলু, পেরিলা রপ্তানি শুরু হবে আশা করছি। এ লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ