শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজারহাটে মৎস্য শিকারির মরদেহ উদ্ধার

আব্দুর রউফ, রাজারহাট(কুড়িগ্রাম): রাজারহাটে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রফিকুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাকে সিংগেরডাবরী দোলায় একটি ব্রিজের পাশে ভাসমান অবস্থায় পাওয়া যায়। নিহত ব্যাক্তি ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামের মৃত: অকিম উদ্দিনের ছেলে।

বুধবার বিকেলে সিংগারডাবরী দোলায় বড়শি দিয়ে মাছ শিকার করতে গিয়ে নি‌খোঁজ হন‌ তি‌নি। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামা‌নিক।

এলাকাবাসীর বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আরও জানা‌ন, রফিকুল ইসলাম শৌ‌খিন মাছ শিকা‌রি। বুধবার বিকেলে সিংগারডাবরী হাটের দোলায় বড়শি দিয়ে মাছ শিকার করতে গিয়ে নি‌খোঁজ হন‌। তি‌নি মৃগী‌ রো‌গি ছিলেন।

রাজারহাট থানার ও‌সি মোস্তা‌ফিজুর রহমান বলেন, এ বিষয়ে এক‌টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। স্বজনদের কোন অ‌ভি‌যোগ না থাকায় প্রাথ‌মিক সুরতহাল শেষে মরদেহ প‌রিবারের কাছে হস্তান্তর করা হ‌য়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ