মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রায়গঞ্জের তরুণ চেয়ারম্যান প্রার্থী ফাহাদ আব্বাসীর রাজনৈতিক যাত্রা ও জীবন

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ব্যারিষ্টার বাড়ীতে জন্মগ্রহণকারী মোঃ বাদশা ফাহাদ আব্বাসী একজন পরিচিত ছাত্রনেতা, সমাজকর্মী ও ব্যবসায়ী। তিনি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ও শিক্ষাবান্ধব পরিবারে জন্মগ্রহণ করেন।

প্রয়াত শিক্ষক আলহাজ্ব আলী মোহাম্মদ আব্দুল মজিদ মাষ্টার তার পিতারূপে শিক্ষাগত ও নৈতিক দিক নির্দেশনা প্রদান করেছেন। তিনি প্রখ্যাত ব্যারিস্টার আলী মোহাম্মদ আব্বাস ও আলী মোহাম্মদ আজহার সাহেবের সর্বকনিষ্ঠ ভাতিজা।

তার শিক্ষাজীবন শুরু হয় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে এবং এসএসসি পাশ করেন সলংগা ইসলামিয়া হাইস্কুল থেকে। রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হন ২০০১ সালে জাতীয় নির্বাচনে মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের মাধ্যমে। স্কুল জীবন থেকেই তার মধ্যে নেতৃত্বের গুণাবলী ফুটে ওঠে।

২০০৯ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় জীবনীভিত্তিক ভাষণ প্রদানের মাধ্যমে তিনি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ছাত্রদলের কাজের সহযোদ্ধা ছিলেন প্রয়াত মাহবুবুল আলম ওসমান, গোলাম সরোয়ার দুলাল, রন্জু আহমেদ, তারিফ মাহমুদ সহ অনেকে। সলংগা হাইস্কুল শাখা ছাত্রদলের কমিটি গঠনের পর সভাপতি হিসেবে দায়িত্ব নেন তিনি এবং উপজেলা ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রদলের কার্যক্রম পরিচালনা করেন।

উচ্চমাধ্যমিক পর্যায়ে সলংগা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে সমন্বিত নেতৃত্ব প্রদানের মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখেন। ২০১৪ সালে চান্দাইকোনা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের নেতৃত্ব দেন। এরপর ইষ্টার্ণ ইউনিভার্সিটিতে আইন বিষয়ে অধ্যয়নকালেও ছাত্রদলের আদর্শ বজায় রেখে রাজধানীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনে নিয়মিত অংশগ্রহণ ও বক্তব্য প্রদান তাকে তরুণ রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত করে। উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের জন্য মাইলের পর মাইল হাঁটতে দেখা যায় তাকে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের পক্ষে মাঠ ও ভার্চুয়াল প্রচারণায় সক্রিয় ছিলেন এবং সরকার দলের বর্বরোচিত হামলার সাক্ষী হন। ২০২২ সালের ২ ডিসেম্বর সরকারবিরোধী আন্দোলনের সময় মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাবরণও করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের পিতা এবং চান্দাইকোনা ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান হাজী কায়ছার আলীর মেয়ে আনোয়ার-উল ইসলাম সরকারের মেয়ে সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। বর্তমানে সিরাজগঞ্জ জেলা জজ কোর্টের শিক্ষা নবিশ আইনজীবী ও নির্মাণ সামগ্রীর সফল ব্যবসায়ী।

বাদশা ফাহাদ আব্বাসী মানবতার উন্নয়ন ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে ২০১৪ সালে ফোর্স ফর দ্যা হেল্পলেস অব বাংলাদেশ (FHB) নামে সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। যুব সমাজকে ক্রীড়ামুখী করতে প্রতিষ্ঠা করেন সূর্যসন্তান ক্লাব চান্দাইকোনা।

তার দৃঢ় নেতৃত্ব, সততা, কর্মপরিকল্পনা ও জনকল্যাণমূলক মনোভাব তাকে স্থানীয় জনগণের মধ্যে অত্যন্ত গ্রহণযোগ্য করেছে। বিতর্কমুক্ত থেকে হিন্দু-মুসলিম সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখা তার নৈতিক মানসিকতার পরিচায়ক। বর্তমানে তিনি চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ