শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নে জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত

Exif_JPEG_420

বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়ন জামায়াত ইসলামের উদ্যোগে ৮ নং ওয়ার্ডে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামাইনগর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ রেজোয়ান এর সভাপতিত্বে ও ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক মো. ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা আমির মো. আবুল কালাম বিশ্বাস।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মোশাররফ হোসেন আকন্দ, সাবেক ছাত্র নেতা মনিরুল ইসলাম জাফর, ধামাইনগর ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. রঞ্জু, সহ সভাপতি মো. জমির উদ্দিন, উপজেলা মাজলিসুল মোফাসিরিনের সভাপতি মাওলানা মোহাম্মদ জাকারিয়া হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার কাজে সর্বদা নিয়োজিত। আমাদের এই প্রচেষ্টায় প্রত্যেকটি কর্মীকে তাকওয়াবান, ন্যয়পরায়ন ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। নিজেকে যোগ্য ও মানবিক হিসেবে গড়ে তুলতে পারলে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবেন।

এছাড়াও উপজেলা ও ধামাইনগর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ