বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে পথচারীদের আতঙ্ক সড়কের মরা গাছ

Exif_JPEG_420

বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে গাছ মরে শুকিয়ে গেছে। এসব মরা গাছ অপসারণ না করায় সড়কের ওপর ডালপালা ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এতে সড়কে চলাচলকারী পথচারীসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা আতঙ্কে রয়েছে। তাদের দাবি, দ্রুতসময়ের মধ্যে গাছগুলো অপসারণ করা হোক।

শনিবার সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলা পরিষদের প্রবেশ পথের সামনের সড়কে গাছ মরে গেছে। গাছ অপসারণ না করায় গাছের ডালগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় বাতাসে ভেঙে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সড়কটিতে চলাচলকারী স্থানীয় বাসিন্দা ড. গোলাম মোস্তফা জানান, সড়কের কয়েকটি গাছ মরে দাঁড়িয়ে আছে। যেকোনো সময় ঝোড়ো বাতাসে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটবে। যখন ঝড়, বৃষ্টি শুরু হয়, তখন অনেকটা আতঙ্ক নিয়ে সড়কটিতে গাড়ি চালাতে হয়। এর আগেও বেশ কয়েকবার এই সড়কে গাছ ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ঘটেছিল ছোটখাটো দুর্ঘটনাও। তবে গাছ গুলো মারা যাওয়ার কারণ হিসাবে চা স্টল ও হোটেলের আগুনকে দায়ী করেন এই স্থানীয় বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম জানান, গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন অসংখ্য মানুষ উপজেলা পরিষদ, পৌর সভা, ধানগড়া বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করে। এমনকি স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা যাতায়াত করে এই সড়ক দিয়ে। তাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই মরা গাছগুলো অপসারণে বন বিভাগসহ স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।

এ বিষয়ে জানতে রায়গঞ্জ উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামন বলেন, ‘ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে বিক্রি করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ‘সড়কের পাশে ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে আইন অনুযায়ী অপসারণে ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ