শনিবার, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রায়পুরায় যাত্রিবাহী বাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ আহত ১০ জন

খন্দকার শাহ নেওয়াজ, রায়পুরা: নরসিংদীর রায়পুরায় ঢাকা সিলেট মহাসড়কে দুই যাত্রিবাহী বাস এবং পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১০ জন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর সারে তিনটার দিকে উপজেলার নিলকুঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাশের ছেলে সানন্দ দাস (৫৫) একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো. রেনু মিয়া (৬৬)। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চৌরাগুধা গ্রামের কালাম মিয়ার ছেলে মো. কামাল মিয়া (৩৫) কে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে নরসিংদী এলাকায় মারা যান। এ তথ্য নিশ্চিত করেন কালিকচ্ছ ইউপি সদস্য মো সাইদুর রহমান মেম্বার। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় ঢাকা নেয়ার পথে নরসিংদী এলাকায় মো কামাল মিয়া (৩৫) মারা গেছে। স্বজনরা লাশ বাড়ি নিয়ে যাচ্ছে।

আহতরা হলেন পিকাপ চালক আবদুল জলিল (৫৫), সহকারী মো. মাহমুদ আলী (৩৩) ধর্মতীর্থ গ্রামের কেশব দাশ (২৫), সুধাংশো দাশ (৪৫), সবুজ মিয়া(৩৩)। তারা সকলে একই উপজেলার পেশায় মাছ ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরবসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে উপজেলার নিলকুঠি এলাকায় একটি বিআরটিসি একটি বাস চাকা পাঞ্চার হয়ে সড়কের পাশে দাড়িয়ে ছিলো। এমন সময় ঢাকা থেকে ছেড়ে হবিগঞ্জ গামী লাকী এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রিবাহী বাস বিআরটিসিকে পাশ কাটাতে যায়। ঠিক একই সময় ব্রাহ্মনবাড়িয়ার সরাইল থেকে ছেড়ে আসা ঢাকা গামী মাছভর্তি একটি পিকআপ বাস মুখোমুখি সংঘর্ষের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ও ভৈরব ফায়ারসার্ভিসের কর্মীরস ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় ভৈরবের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

নীলকুঠি এলাকায় ব্যবসায়ী কালাম মিয়া জানান, রাত সাড়ে তিনটার সময় হঠাৎ শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি বাস পিকাপ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে দুইজন নিহত হন। স্থানীয় ও পুলিশের সহায়তা চাপা পরে আটকে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাসের চালক ও সহকারী ঘটনার পর পালিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, নিহতদের মরদেহ ভৈরব হাইওয়ে থানায়। গাড়ি তিনটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ