রবিবার, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রেজাউল করিম সিকদারের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধের দাবিতে এলাকাবাসীর ঐক্যবদ্ধ অবস্থান

Oplus_16908288

মোঃ ওসমান গনি ইলি, কক্সবাজার: ঈদগাঁও কালির ছড়ার ব্যাটারি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঈদগাঁওয়ের স্বনামধন্য ও প্রতিষ্ঠিত শিল্পপতি রেজাউল করিম সিকদার–এর নাম জড়িয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর ভিডিও প্রচার করছে।

এলাকাবাসীর সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য ও প্রত্যক্ষ বক্তব্যে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে—উক্ত ঘটনার সঙ্গে রেজাউল করিম সিকদারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

এলাকাবাসী জানান, রেজাউল করিম সিকদার দীর্ঘদিন ধরে নীরবে ও ধারাবাহিকভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত। তিনি হাফেজখানা, মাদ্রাসা এবং গরিব-অসহায় মানুষদের নিয়মিত সহযোগিতা করে আসছেন। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তিনি একশতাধিক গরিব ও অসহায় পরিবারের কন্যার বিবাহে সহায়তা প্রদান করেছেন—যা এলাকায় সর্বজনবিদিত।

স্থানীয়দের মতে, রেজাউল করিম সিকদারের পারিবারিক পরিচিতি অত্যন্ত সম্মানজনক। তার পিতা মরহুম আনু মিয়া সিকদার ছিলেন একজন খ্যাতনামা শিল্পপতি। সেই ধারাবাহিকতায় রেজাউল করিম সিকদার নিজেও একজন প্রতিষ্ঠিত শিল্পপতি হিসেবে সমাজে সুপরিচিত। এলাকাবাসীর দৃঢ় বিশ্বাস, এমন একজন প্রতিষ্ঠিত ও মানবিক মানুষকে এ ধরনের তুচ্ছ ও বিতর্কিত ঘটনার সঙ্গে জড়ানোর কোনো প্রশ্নই ওঠে না।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বক্তব্য—

রমজান নামে একজন বলেন,রেজাউল করিম সিকদার আমাদের এলাকার গর্ব। তিনি প্রচারের জন্য নয়, নীরবে মানুষের পাশে দাঁড়ান। গরিবের মেয়ের বিয়ে, মাদ্রাসা ও হাফেজখানায় তার অবদান আমরা নিজের চোখে দেখেছি। তাকে নিয়ে যে মিথ্যাচার চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

হুমায়ুন কবির বলেন,রেজাউল ভাই একজন সৎ ও প্রতিষ্ঠিত শিল্পপতি। তার পারিবারিক ইতিহাস ও সামাজিক ভূমিকা আমাদের জানা। এমন একজন মানুষকে নিয়ে অপপ্রচার চালানো খুবই দুঃখজনক। এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

আনিসুল ইসলাম ও সোনা মিয়া বলেন,যাচাই-বাছাই ছাড়া মিথ্যা নিউজ ও ভিডিও প্রচার করে একজন নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে। আমরা এলাকাবাসী স্পষ্ট করে জানাচ্ছি—রেজাউল করিম সিকদার নির্দোষ। যদি এই মিথ্যাচার বন্ধ না হয়, তাহলে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করব।

এলাকাবাসী আরও বলেন, যাচাই ছাড়া প্রকাশিত মিথ্যা সংবাদ শুধু একজন ব্যক্তির মানহানি নয়, বরং সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করে। তারা দায়িত্বশীল সাংবাদিকতা ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর জোর দেন এবং সংশ্লিষ্ট সকলকে অপপ্রচার বন্ধের আহ্বান জানান।

এলাকাবাসীর প্রত্যাশা—প্রকৃত সত্য দ্রুত জনসম্মুখে তুলে ধরা হবে, মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ হবে এবং একজন সম্মানিত নাগরিকের বিরুদ্ধে চলমান অন্যায় অপপ্রচার অবিলম্বে নিরসন করা হবে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ