সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রৌমারীতে ‘মানবতা’ সামাজিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ‘মানবতা’ সামাজিক সংগঠনের সদস্যরা।

 

বৃহস্পতিবার সকালে এ শীতবস্ত্র বিতরণ করা হয় । শীতবস্ত্র  বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা ও রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামস্উদ্দিন ৷ সভাপতিত্ব  করেন সংগঠনের পরিচালক মো. সরবেশ আলী। এ সময় রাজনৈতিক, সামাজিক ও সংগঠনটির সদস্যারা উপস্থিত ছিলেন ৷

প্রধান উপদেষ্টা মো. আজিজুর রহমান বলেন, সমাজের সবাই এভাবে এগিয়ে আসতে হবে অসহায়দের সহযোগিতা করার জন্য৷ তাহলে সমাজে দারিদ্র থাকবে না৷ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামস্উদ্দিন বলেন – আজকে মানবতা সামাজিক সংগঠনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে অনেক ভাল লাগছে ৷ সরকারের পাশাপাশি বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে থাকার অনুরোধ করেন তিনি।

সংগঠনটির পরিচালক  মো. সরবেশ আলী বলেন, আমি এই সংগঠনের পরিচালক হিসেবে অনেক আনন্দিত ৷ ভবিষ্যতে আমরা যাতে আরো বেশি মানুষ কে সহায়তা করতে পারি এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি ৷

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ