
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। ২০২৩ সালের এসএসসি পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট, সার্টিফিকেট ও ফুলের শুভেচ্ছা প্রদানের মাধ্যম এ সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ফাতেমা খাতুন-শাহাদাত উল্লাহ মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজনে সদর উপজেলার মোহাম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ফাতেমা খাতুন মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে মোহাম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পপতি ও সমাজসেবক রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, সাবেক জেলা শিক্ষা অফিসার মো: আবদুল মতিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন, মোহাম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কাজীরদিঘীর পাড় সমাজকল্যান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, পালেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন, দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিউর রহমান, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছায়েদ, ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর করিম লিটন প্রমুখ।
এ সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সৈয়দ ইকবাল হোসেন তার বক্তব্যে বলেন, ভালো কিছুর স্বীকৃতি দিতে হয়। স্বীকৃতি পেলে আরো ভালো করার উৎসাহ সৃষ্টি হয়। যারা জিপিএ-৫ পেয়েছে তাদের ভবিষ্যৎ যাতে আরো সমৃদ্ধ হয় এ কামনা করি।











