শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে যুবলীগকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়ার উদ্যোগে মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

কর্মী সভায় যুবলীগের ইতিহাস, এতিহ্য, সংগঠনের গনতন্ত্র, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং স্মার্ট বাংলাদেশ অনুষঙ্গ নিয়ে আলোচনা করা হয়। এতে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বায়েজিদ ভূঁইয়া বলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে মাদক-সন্ত্রাসমুক্ত সংগঠন গড়তে তৃণমূল থেকে পরিচ্ছন্ন যুবদের সংগঠনে আনা হচ্ছে। এতে করে আগামী দিনে যুবলীগ হবে গণমানুষের সংগঠন। যুবলীগের মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায়, পিছিয়ে থাকা মানুষদের সমাজের মূল স্রোতধারায় আনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাবে দেশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ