শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে শতাধিক বন্যার্তদের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে ঘর নির্মাণ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে উপকারভোগীদের হাতে সহায়তাগুলো তুলে দেওয়া হয়। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়ের উপদেষ্টা ড. আ খ ম খালিদ হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রাণালয়ের যুগ্ন সচিব সাদেক আহমেদ, ফাউন্ডেশনটির চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ আরও অনেকে।

ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়ের উপদেষ্টা ড. আ খ ম খালিদ হোসেন বলেন, বন্যাদুর্গত মানুষদের পাশে বর্তমান অন্তবর্তীকালীন সরকার শুরু থেকেই সাহায্য সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও পুনর্বাসনের লক্ষ্যে যা করা প্রয়োজন সরকার সেটি করবেন। সরকারের পাশাপাশি কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানও বানভাসিদের সহযোগিতা করছেন। এরমধ্যে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন অন্যতম। ইতোমধ্যে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছেন। কার্যক্রমটি আজ থেকে শুরু হবে।

আরও বলেন, চলমান বন্যায় সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী ও আলেম সমাজ বন্যার্তদের পাশে ছিল। বিভিন্ন সহযোগিতা নিয়ে মাদরাসার শিক্ষার্থীরাও বন্যা কবলিত এলাকায় ঝাঁপিয়ে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা। একইভাবে ভবিষ্যতেও পাশে থাকার আহ্বান জানাই।

এদিকে একই দিন সদর উপজেলার চর মটুয়া আল-আরাবিয়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে ‘আল-মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ধর্ম উপদেষ্টা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ