বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে মেয়রের কম্বল বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার প্রতিবন্ধী ও বৃদ্ধসহ ৬ হাজার অসহায় শীতার্থের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (৮জানুয়ারী) সকালে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া নিজ বাসভবন সংলগ্ন মাঠে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেন। এতে ১৫টি ওয়ার্ডে ৫টি স্থানে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব আলাউদ্দিন, ওয়ার্ড কাউন্সিল আবুল খায়ের স্বপন, উত্তম কুমার দত্ত, মো. আল আমিন, জেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, তাফাজ্জল হোসেন ভূঁইয়া, মিঠু ভূঁইয়া প্রমূখ।

মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া জানান, দীর্ঘদিন থেকে তীব্র শীতে কাপছে লক্ষ্মীপুরের বাসিন্দারা। এ শীতে পৌর এলাকায় অনেকে অসহায় জীবন যাপন করছে। তাদের শীত নিবারণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে পৌরসভার ১৫টি ওয়ার্ডের প্রতিবন্ধী ও বৃদ্ধসহ ৬ হাজার বাসিন্দাদের এক যোগে কম্বল বিতরণ করা হচ্ছে। পৌরসভার ৫টি ওয়ার্ডে একযোগে এ কম্বল বিতরণ করা হয়। পরবর্তীতে আরো সুবিধাবঞ্চিতদের মাঝে পর্যায়ক্রমে শীতের কম্বল বিতরণ করা হবে। আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান মেয়র।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ