রবিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে সড়কে প্রতিবন্ধকতা করার দায় ভ্রাম্যমান আদালতে জরিমানা 

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে সড়কে নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ৩ ব্যক্তির জরিমানা করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। 

জানা যায়, লক্ষ্মীপুরের ঝুমুর থেকে রামগতি সড়কের মিলিনিয়াম হসপিটাল এলাকায় মো. সোহেলকে ৭ হাজার ও মটকা মসজিদ এলাকার আবদুল বাকেরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের দুইজনকে পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ এর ৪/ক এর ১(গ) ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়। এছাড়া দক্ষিণ স্টেশন এলাকায় সড়কে সিএনজি পার্কিং করে খোরশেদ আলম (লাইনম্যান) স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৪ তফসিলের ৭ ধারা লঙ্গন করায় তার ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. জহিরুল আলমের নেতৃত্ব পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *