সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচন : তিন কেন্দ্রের ভোট বাতিল করে গেজেট 

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি অনুষ্ঠিত লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটে অনিয়ম প্রমানিত হওয়ায় তিনটি কেন্দ্রের ভোট বাতিল করে ফলাফলের গেজেট প্রজ্ঞাপন আকারে জারির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
এরমধ্যে লক্ষ্মীপুরের একটি ও ব্রাহ্মণবাড়িয়ার দুইটি কেন্দ্র রয়েছে। তবে এসব কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। 
ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, ‘লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে কিছু অনিয়ম হয়েছিল, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেসব তথ্যের আলোকে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত করিয়েছেন। তদন্ত প্রতিবেদন কমিশন পেয়েছে।’ 
তিনি জানান, ‘লক্ষ্মীপুরের দক্ষিণ খাগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি ভোটকক্ষে জালভোটের কিছু ছবি গণমাধ্যমে আসে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই একটি কেন্দ্রে ভোটে অনিয়ম পরিলক্ষিত হয়েছে। ভোটে অনিয়মে জড়িত দু’জনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আরপিও অনুযায়ী মামলা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই দুই বুথের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও সহকারী পোলিং অফিসারের বিরুদ্ধে নির্বাচনী কর্মকর্তা বিশেষ আইন, ১৯৯১ অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। জাহাংগীর আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে দুটি কেন্দ্রে অনিয়ম পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। কেন্দ্র দুটি হলো- যাত্রাপুর নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ক্ষেত্রে একই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ওই দুই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের বিরুদ্ধে নির্বাচনী কর্মকর্তা বিশেষ আইন-১৯৯১ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে জাহাংগীর আলম বলেন, নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী চলতি সপ্তাহেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ