সোমবার, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের  সভাপতি পিংকু, সাধারণ সম্পাদক নয়ন; সহ সভাপতি ৪ জনের নাম ঘোষনা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বর্তমানদেরকেই রাখা হয়েছে। এর আগে ২০১৫ সালে সম্মেলনের  মাধ্যমে সভাপতি পদ পেয়েছেন গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

গত মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফললুল করিম সেলিম ৭৫ সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা কমিটির আংশিক কমিটি ঘোষণা করেন। এ কমিটির সহসভাপতি হিসেবে সফিকুল ইসলাম, ডা. এহসানুল কবীর জগলুল, লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক এমপি আবদুল্যা আল মামুন ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান এর নাম ঘোষনা করা হয়। পরবর্তীতে কমিটিতে অন্য সদস্যদের নাম অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ