সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় হান্নান আলী (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঈশ্বরদী টু বাঘা আঞ্চলিক মহাসড়কের তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হান্নান আলী উপজেলার কাজীপাড়া এলাকার মৃত রঞ্জিত প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায় হান্নান আলী পদ্মা নদীর চর থেকে বাদাম তুলে বাইসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে লালপুর অভিমুখী দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে চালকসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *