সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে সাড়ে ৫ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

মো. হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে সাড়ে পাঁচ কেজি গাঁজা, একটি অটোরিকশাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের নেত্বতে এসআই নিজাম উদদৌলা, এএসআই আব্দুল বারী সরকার ও সঙ্গীয় ফোর্সসহ থানাধীন পৌরসভার ক্যান্টিন মোড় এলাকায় আল নাহিয়ান শিশু পরিবার এর মূলফটকের পশ্চিম এলাকা থেকে সফিকুল ইসলাম(৩৮) নামে একজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

সফিকুল ইসলাম লালমনিরহাট সদর এলাকার কুলাঘাট ইউনিয়ন পরিষদের বনগ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়েছে।

লালমনিরহাট জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন পৌরসভার এলাকার লালমনিরহাট টু পাটগ্রামগামী পাকা রাস্তায় অভিযানে চালিয়ে গাঁজা ও অটোরিকশাসহ একজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *