বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবসে কুমিল্লা জেলা প্রশাসনের শ্রদ্ধা

শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা জেলা প্রশাসন।

বুধবার (১৪ ডিসেম্বর) কুমিল্লা নগর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাবিরুল ইসলাম খান প্রমুখ সহ কুমিল্লা জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রতিবছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।

১৪ ডিসেম্বর রাতে সারাদেশে প্রায় ৯৮৯ জন বুদ্ধিজীবী হত্যা করা হয়। তবে আরেক সূত্রমতে বুদ্ধিজীবীর সংখ্যা ছিল ১ হাজার ৭০ জন। এর মধ্যে কুমিল্লায় ৮৬ জন হত্যা করা হয় (বাংলা পিডিয়ার তথ্য অনুসারে)।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ