
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রাম শাহ খলিলুর রহমান মাজারের ওরশ ও মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারী বিকেলে নন্দনপুর খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এ মেলা উদ্বোধন করেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।
মেলা কমিটির আহ্বায়ক ও স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর আলম মোহনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, থানা আওয়ামী লীগের সদস্য সৈয়দ আবুল কাশেম, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক নিজাম উদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন,সোহেল খান, মাহফুজ আলম, সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল মাহমুদ,ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মো. রাজু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নীরব হোসেন সজিব পাটোয়ারী, সাধারণ সম্পাদক অনিক প্রমূখ।
স্থানীয়রা জানান, ১০ দিন ব্যাপি চলা এই মেলায় এবার ১ শতাধিক স্টল স্থান পায়। এখানে কাঠ, স্টীল ও বেতের তৈরী দেশীয় সামগ্রী, বাচ্চাদের বিভিন্ন খেলনা, কসমেটিকস, রকমারী দেশীয় খাবার দোকানসহ নাগরদোলা, পুতুলনাচ, যাদু প্রদর্শণীর আয়োজন রয়েছে।
প্রতি বৎসর বাংলামাঘ মাসে ১০ দিন ব্যাপি বার্ষিক মেলা অনুষ্ঠিত হয়। মেলায় দূরদুরান্ত থেকে অসংখ্য লোকজন অংশগ্রহণ করে।











