বৃহস্পতিবার, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ

শাহনাজ বেগম, মুন্সীগঞ্জ : কোটা সংস্কারের এক দফা দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজী বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আমিন এবং আশিকের নেতেৃত্বে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রথমে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

প্রতিবাদ সভায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে কোটা বাতিলের দাবি জানান। এরপর শিক্ষার্থীরা বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রথমে ভাস্কর্য চত্বরে গিয়ে গ্লোগান দিতে শুরু করে। এরপর সেখানে থেকে মিছিলটি কৃষি ব্যাংক মোড় প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে দিয়ে কাচারিতে চলে যায়। কাচারিচত্বরে গিয়ে মিছিলকারীরা সেখানে অবস্থান নিয়ে নানা ধরণের স্লোগান দিতে থাকে।

তারা স্লোগান দিচ্ছেন, ‘তুমি নও আমি নই, রাজাকার রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র করোর বাপের না’।

সেখান থেকে মিছিলটি আবারও পুরাতন বাসস্ট্যান্ড এলাকা ঘুরে জেলা শহীদ মিনারে এসে পুনরায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সমাবেশ সমাপ্ত করেন। শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিলটি প্রায় ঘন্টাব্যাপী শহরের বিভিন্ন সড়ক উত্তাল করে তোলে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশও ছিলো বেশ সতর্ক অবস্থানে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা কোটা আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ