
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে জমা-জমি সংক্রান্ত জেরে তাকিমা খাতুন নামে এক গৃহবধূ সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তাকিমা উপজেলার ময়দানহাট্টা গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই গৃহবধু বলেন, আমার শ্বশুররা তিন ভাই ময়দানহাট্টা মৌজার ২৫-১০৭৬ খতিয়ানের ৫২৮ ও ৫২৯ দাগের জমি দাদা শ্বশুর হাবিল শেখ এর কাছ থেকে রেজিস্ট্রি দলিল মূলে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। আমার চাচা শ্বশুর হায়দার আলী তার ভোগ দখলকৃত অংশ ৮ বছর আগে একই গ্রামের প্রতিপক্ষ বেলাল উদ্দিন এর ছেলে মেহেদী হাসান ও তার ভাই হানিফের কাছে বিক্রি করেন। কিন্তু ৮ বছর আগে যেভাবে ভাগ বাটোয়ারা করে ভোগ দখল করে আসছেন সেভাবে বিক্রি না করে কৌশলে দলিলে হাত নকশায় তিন জনের অংশ থেকেই এল প্যার্টানে বিক্রি করেছেন।
তিনি আরও বলেন, জমিটি ৮ বছর আগে লিখে নিলেও তখন দখলে নেননি প্রতিপক্ষরা। ইদানিং হঠাৎ করে জমিটি এল প্যার্টানে বের করে নিলে তাদের নজরে আসে। প্রতিপক্ষদের এভাবে জমি বের করে নেওয়ার কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে মারপিটসহ প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে। ভুক্তভোগী ওই নারী জানান, গত ৭ ও ৮ মে প্রতিপক্ষরা জোরপূর্বক বসত বাড়ি নির্মাণ করার চেষ্টা করলে ৯৯৯- এ কল করেও পুলিশিং সেবা পাইনি। এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। আমি প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওই গৃবধুর শ্বশুর আজিজার রহমান ও শাশুড়ি রশিদা বেগম প্রমুখ।











