শনিবার, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শি’র সাথে আলোচনায় বৈরিতা কমানোর চেষ্টা করবেন বাইডেন

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইন্দোনেশিয়ার বালিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন।
এ সময় তিনি এই দুই দেশের মধ্যকার সম্পর্কের বৈরিতা কমানোর চেষ্টা করবেন বলে জানা গেছে।
বিশ্বের বৃহত্তম অর্থনীতির ২০টি দেশের জোট জি ২০এর নেতৃবৃৃন্দ বালিতে মহামারি করোনাভাইরাস পরবর্তী তাদের প্রথম শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন। খবর এএফপি’র।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলমান মার্কিন নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বেইজিং আরো শক্তিশালী ও আরো প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার প্রেক্ষাপটে গত তিন বছরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন অনেক বেড়েছে।
সোমবারের এ বৈঠকের কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসের সিনিয়র এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, তাদের এ আলোচনার সর্বোচ্চ লক্ষ্য দুই দেশের মধ্যকার সম্পর্কের দ্বন্দ্ব কমিয়ে তাকে আরো সুস্থ করে তোলা এবং এক্ষেত্রে থাকা বিভিন্ন বাধা দূরের চেষ্টা করা।
তিনি বলেন, ‘আমাদের মধ্যকার প্রতিযোগিতা যাতে কোনভাবে সংঘাতে মোড় না নেয় তা নিশ্চিত করতে আমরা সবকিছু করার চেষ্টা করবো।’
উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় চীনের মিত্র এ দেশের লাগাম টেনে ধরতে বৈঠকে বাইডেন বেইজিংকে চাপ দেবে বলেও ধারণা করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ