বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শুধু প্রলেপ দেয়া পরিবর্তন নয়, নতুন করে গড়তে হবে দেশ: প্রধান উপদেষ্টা

যায়যায় কাল প্রতিবেদক:  প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন যে, দেশে যদি গভীর সংস্কার না হয়, তাহলে আবারও স্বৈরাচার চলে আসতে পারে। তিনি শুধু “প্রলেপ দেওয়া পরিবর্তন” নয়, বরং “নতুন করে দেশ গড়তে হবে” বলে জোর দিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আমাদের পুনর্জন্মের মাস, এটা শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়। জুলাই শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের নতুন পথ রচিত হবে।

তিনি বলেন, সংস্কার মানে শুধু কয়েকটা কাগজের সংস্কার নয়, মনের গভীরতর জায়গার সংস্কার করতে হবে। গভীর সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার চলে আসতে পারে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ