বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শূন্য থাকা ৯ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ শিগগিরই

যায়যায় কাল প্রতিবেদক: শিগগিরই শূন্য থাকা ৯ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেছ উর রহমান। এক্ষেত্রে চুক্তিভিত্তিক কেউ নিয়োগ পাবে না।

রোববার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব মো. মোখলেছ উর রহমান এই সিদ্ধান্ত জানিয়েছেন।

এ সময় তিনি বলেন, যারা বঞ্চিত ও ভালো অফিসার তাদের মধ্যে থেকে নতুন সচিব নিয়োগ দেয়া হবে। আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত, ১৪ এবং ১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব ডিসি ওএসডি হয়েছেন এবং বাধ্যতামুলক অবসরে গিয়েছেন তাদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে শুধুমাত্র তাদের বিরুদ্ধে মামলা হবে।

তিনি আরও বলেন, সরকার কারো বিরুদ্ধেই অবিচার এবং পক্ষপাতমুলক আচরণ করেনি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেয়ার শুধুমাত্র সেটাই নেয়া হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা কাজ করছে। এ সংক্রান্ত উপদেষ্টা কমিটি পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিবে সরকার।

অপরাধ অনুযায়ী ওএসডি এবং বাধ্যতামুলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হবে। তবে সরকার এ বিষয়ে কারোর সাথে অবিচার করা হবে না বলেও জানান সচিব।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ