শুক্রবার, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার বিচারের দাবিতে ফরিদপুরে যুবদলের বিক্ষোভ

মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর : শেখ হাসিনা সরকার কর্তৃক ছাত্র-জনতার উপরে গণহত্যা ও তার দোসরদের বিচারের দাবিতে ফরিদপুর জেলা যুবদল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ডাকা ৩ দিনের কেন্দ্রীয় কর্মসূচি পালন উপলক্ষে আজ বুধবার সকালে ফরিদপুরে জেলা মহানগর বিএনপির যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয় সম্মুখে এক অবস্থান কর্মসূচি পালন করা হয়। মিছিলে নেতাকর্মীরা শেখ হাসিনার ফাঁসি চেয়ে প্রকম্পিত করে তুলেন রাজপথ।

জেলা মহানগর বিএনপির যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজের সভাপতিত্বে এ সময় বক্তারা স্বৈরাচার হাসিনাকে অবিলম্বে দেশে এনে বিচারের আওতায় আনার দাবি জানান। এবং দুর্নীতিবাজ, গুম, হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

অপরদিকে বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ