মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শেরপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর : শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলম মিয়া (৩৪) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর জেলা শহরের উত্তর গৌরীপুর (খোয়ারপাড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আলম মিয়া শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও উত্তর লঙ্গরপাড়া গ্রামের আরজ আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের নির্দেশে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুর রহমান সজীবের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ চন্দ্র পাল, এএসআই উমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলা শহরের উত্তর গৌরীপুর (খোয়ারপাড়) এলাকায় শ্রীবরদী-শেরপুর সড়কের লিখন সিনেমা হলের সম্মুখে এক মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ইউপি সদস্য মো. আলম মিয়াকে আটক করে ডিবি পুলিশ। পরে মো. আলম মিয়ার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। দীর্ঘদিন থেকেই ইউপি সদস্যের আড়ালে সে বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এঘটনায় গ্রেফতারকৃত মো. আলম মিয়ার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ডিবি পুলিশের মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি এমনটাই জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ