সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুরে নকল সার কারখানায় যৌথ বাহিনীর অভিযান : ২০ টন সার জব্দ

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামে নকল সার উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, কৃষি বিভাগ ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেড নামে একটি অবৈধ কারখানা থেকে ৪০০ বস্তায় প্রায় ২০ টন নকল সার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। অভিযানের সময় কারখানার মালিক মো. রুবেল মিয়া পালিয়ে যান।

শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন এন.এম নাহিয়ানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মুসলিমা খানম ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফি। অভিযানের সময় ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল সার জব্দ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, অভিযুক্ত রুবেল মিয়া সাপমারী গ্রামের জনৈক আব্দুস সামাদের গোডাউন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল সার উৎপাদন করছিলেন। বিভিন্ন কোম্পানির নকল মোড়কে সার প্যাকেটজাত করে তিনি বাজারে বিক্রি করতেন। তদন্তে দেখা গেছে, কারখানার নামে কোনো বৈধ কাগজপত্র নেই এবং তার কাছে থাকা সারগুলোর চালানপত্র জামালপুরের এস.এস কক কেয়ার নামক প্রতিষ্ঠানের নামে ছিল।

শেরপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মুসলিমা খানম জানান, নকল সার উৎপাদনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ