সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্বশুর বাড়িতে মেয়ের জামাই জখম, মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গায় এলোপাতাড়ি আঘাত করে মেয়ের জামাইকে জখম করার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সলঙ্গা থানার হাট ইচলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত জামাই উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে রুবেল হোসেন।

ঘটনার দিন ভিকটিমকে সিরাজগঞ্জ সদর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। বর্তমানে নিজ বাড়িতেই চিকিৎসাধী অবস্থায় আছে ।

পারিবারিক ও মামলা সূত্রে জানা যায়, জামাই রুবেল হোসেন প্রায় ৯ বছর ধরে ঘুড়কা ইউনিয়নের হাট ইচলা গ্রামের মেয়ে জিয়াসমিন খাতুনের সাথে সংসার করে আসছে । ঘটনার দিন ভুক্তভোগী রুবেল হোসেন তার শশুর বাড়িতে থেকে স্ত্রী সন্তানকে আনতে গেলে প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মারাত্বক দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতারিভাবে তাকে আঘাত ও জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় রুবেল হোসেনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা জামাল উদ্দিন ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ।

মালায় প্রতিপক্ষরা হলেন, হাট ইচলা গ্রামের মো: আবু নুর (৪১), মো: আবেদ আলী (৫৬), মো: আলহাজ (৩৬), মো: আলামিন (৩১)।

ভুক্তভোগী রুবেল হোসেন জানান, আমাকে পূর্ব পরিকল্পিতভাবে এই আঘাত করা হয়েছে । এ ঘটনার পর আমার বাবা বাদি হয়ে মামলা দায়ের করলে আমার শশুরবাড়ির লোকজন আমার স্ত্রীকে দিয়ে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হয়রানি এবং আইনি জটিলতার জন্য যৌতুক মামলা দিয়েছে ।

এ ঘটনায় থানা পুলিশের নিকট সুষ্ট তদন্ত সাপেক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান তিনি।

মামলাটির দায়িত্বে থাকা এসআই আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় মামলা রেকর্ড হওয়ার পর থেকে তদন্ত চলমান আছে। সলঙ্গা থানার ওসি এনামুল হক বলেন, এ বিষয়ে থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *