রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন প্রয়াত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক : ১৯ আগস্ট কাতালগঞ্জ নব পন্ডিত বিহারে দুপুর ২টায় চট্টগ্রাম-এর কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত, পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সারদা সংঘ-চট্টগ্রাম, জহির রায়হান চলচ্চিত্র সংসদ ও হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন (এইচপিএফ)’র নেতৃবৃন্দ যৌথভাবে পুষ্পমাল্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। এছাড়া শোক জ্ঞাপন করেন সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, জহির রায়হান চলচ্চিত্র সংসদ চট্টগ্রাম’র আহ্বায়ক সজল কান্তি চৌধুরী, খুলশী থানা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সুরেশ দাশ, মোপলেসের প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ, রতন ঘোষ, এইচপিএফ’র পক্ষ থেকে সভাপতি সুমন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ এরশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম, প্রতিষ্ঠাতা হৃদয় দে প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ প্রয়াত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ