বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে মন্দির পরিদর্শন এনসিপি নেতা প্রীতম দাশের

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে দীপাবলী উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ।

শনিবার সন্ধ্যায় তিনি রাজরাজেশ্বরী কালিবাড়ী, শ্মশানঘাট কালীবাড়ী, আরামবাগ, শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ী এবং দক্ষিণ ভাড়াউড়া কালী মন্দির মন্দির পরিদর্শন করেন।

এসময় তিনি মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সাথে পূজার সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন এবং শান্তিপূর্ণ ও নির্ভিঘ্নে পুজা সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শ্রীমঙ্গলে দীপাবলী পূজাকে ঘিরে উৎসবের আমেজে এই পরিদর্শন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ