মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে হাজী সে‌লি‌মের বা‌ড়ি থে‌কে অস্ত্র উদ্ধার

মো. আলমগীর হোসেন, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের লইয়ারকুল এলাকার হাজী সেলিম হাফিজিয়া মাদ্রাসার দক্ষিণ পার্শ্বে খোলা জায়গা থেকে অস্ত্র (এয়ারগান) ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

গত বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে লইয়ারকুল এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল ও শ্রীমঙ্গল থানা পুলিশ।

অভিযানকালে ২ টি রামদা, ১ টি তলোয়ার, ৪টি পুরাতন এয়ারগান, ১টি তীর ধনুক, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ৩টি চাকু এবং এয়ারগানের ৫শ’ গুলিসহ এক দুষ্কৃতকারীকে আটক করা হয়। অন্য আসামি হাজি সেলিম পলাতক রয়েছেন বলে থানা এজাহার সূত্রে জানা যায়।

আটককৃ ব্যক্তি হলো- ভূনবীর ইউনিয়‌নের ৮নং ওয়া‌র্ডের ওই গ্রামের আব্দুল কাদির জিলানী(৩৫)।

শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *