মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা

{"remix_data":[],"source_tags":["local"],"origin":"blank","total_draw_time":183046,"total_draw_actions":5,"layers_used":2,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায় বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় বারের মত বিজয়ী হয়েছেন। সকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মোট ৮৭টি ভোটকেন্দ্রে একযোগে কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

ভানুলাল রায় মোট ভোট পেয়েছেন ৪২ হাজার ৬৬৯ ভোট। তার প্রতীক ছিল কাপ-পিরিচ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়া ভোট পেয়েছেন ৩৬ হাজার ৮৭৬ ভোট। প্রেম সাগর হাজরা আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩১০৩৪। ভানু লাল রায় ৫ হাজার ৭৯৩ ভোটে পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে শ্রীমঙ্গল উপজেলার ৩বারের চেয়ারম্যান প্রয়াত রনধীর কুমার দেব এর কনিষ্ঠ ছেলে ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন। তিনি৫৮ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ ভোট পেয়েছেন ২০ হাজার ৯৯২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা খাতুন ৫০৭৩৩ ভোট নির্বাচিত হয়েছেন। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ভোট পেয়েছেন ৩৪,৫০১ ও কবিতা দাশ পেয়েছেন ২৪,১৮৮ ভোট।

বুধবার রাত সাড়ে ৯ টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.আবু তালেব বিজয়ীদের নাম ঘোষণা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ