শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সংরক্ষিত কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা নিউজের অভিযোগ, জনমনে ক্ষোভ

তারিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবিনা ইয়াসমিন পুতুল ষড়যন্ত্র মূলক মিথ্যা নিউজ করিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

নিলুফা ইয়াসমিন তার নির্বাচনী এলাকায় একজন স্বজ্বন জনদরদী সংরক্ষিত কাউন্সিলর হিসেবে পরিচিত। তিনি করোনা কালীন সময় থেকে অদ্যাবদি এলাকার জনগণের সুখে দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছে। নিলুফা ইয়াসমিন এর বিরুদ্ধে জাতীয় তিনটি পত্রিকায় নিউজ হয় সেখানে উল্লেখ করা হয় তার পিতার মুক্তিযুদ্ধের গেজেট নং ৩৭৯৮। প্রকৃতপক্ষে ওনার গেজেট হল ৬৪৯। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী নিলুফা ইয়াসমিন এর জন্ম ১৯৭১ সালের ৩ রা মার্চ। নিলুফা ইয়াসমিন বীর মুক্তিযোদ্ধা শহীদ ওয়াহিদুজ্জামান এর এক মাত্র কন্যা হিসেবে বৈধ ভাবে রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ করছেন। নিলুফা ইয়াসমিন বলেন আমার এস. এস.সি পরীক্ষার এডমিট কার্ডে পিতার নাম ভুল হওয়ায় আমি স্কুল অফিসে যোগাযোগ করলে অফিস জানাই রাত পোহালে পরীক্ষা এখন অল্প সময়ে কিছু করা সম্ভব না, এখন পরীক্ষা দাও পরে সংশোধন করতে হবে। পরে আমি পড়াশুনা করিনায় বলে এটাকে সংশোধন করা হয় নি। আমি এই সার্টিফিকেট দিয়ে কোন রাষ্ট্রীয় সুবিধা নেইনি।নিলুফা ইয়াসমিনের মা সুরাইয়া খাতুন মমতাজের সাথে যোগাযোগ করলে তিনি বলেন নিলুফা আমার ১ম স্বামী বীর মুক্তিযোদ্ধা শহীদ ওয়াহিদুজ্জামান এর এক মাত্র সন্তান। আমার ১ম স্বামী মুক্তিযুদ্ধে শহীদ হলে নিলুফা সহ আমার ২য় স্বামী রহিম সাহেবের সাথে বিয়ে হয়।রহিম মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন নিলুফা ইয়াসমিন আমার স্ত্রীর প্রথম পক্ষের স্বামী বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান এর কন্যা।

নিলুফা ইয়াসমিন এর সন্তান সাথীফ হাসান তপু নবীনগর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এর দায়িত্ব পালন করছেন। নিলুফা ইয়াসমিন নিজেও আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।তিনি মহিলা আওয়ামী লীগ নেত্রী। তিনি তার সকল বক্তব্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে শেষ করেন।
নিলুফা ইয়াসমিন বলেন আগামী পৌর নির্বাচনে ৭১ এর বির্তকিত ভূমিকা পালন কারি নশু রাজাকারের মেয়ে পতুল আমার সাথে প্রতিদ্বন্দ্বী, সে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার নামে মিথ্যা তথ্য দিয়ে নিউজ করিয়েছে। যার কোন ভিত্তি নেই। আমি, এই নিউজ করায় এবং আমার নামে মিথ্যা অভিযোগ দেয়ায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

এ দিকে তার নির্বাচনী এলাকায় এসব মিথ্যা নিউজ করায় জনমনে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। নিলুফা ইয়াসমিন তার জনগন কে শান্ত থাকতে ও প্রতিবাদ মিছিল না করতে অনুরোধ করেছেন।তিনি বলেন আমি মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় কে অবগত করেছি।তিনি আমাদের অভিভাবক তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আমি বিশ্বাস করি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ