শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে গণহত্যা জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: গণহত্যা জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুনের নেতৃত্বে ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ আজ সকালে ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জাদুঘরের ভবন নির্মাণ প্রকল্পটি দ্রুত সম্পন্ন করার জন্য ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র স্থাপনে অনন্য ভূমিকা রাখার জন্যও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ট্রাস্টিগণ এসময় প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শিল্পী হাশেম খান, শাহরিয়ার কবির, অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, অমল কুমার গাইন ও সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ