সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সন্দ্বীপে লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে র‍্যালি ও সমাবেশ

মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: নারীর প্রতি সহিংসতা গুরুতর মানবাধিকার লঙ্ঘন এ প্রতিপাদ্য নিয়ে সন্দ্বীপে লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচার অভিযান শুরু করছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ।

এ উপলক্ষে সংস্থার এনাম নাহার মোড়ে সোমবার বেলা ১০ টায় র‍্যালি ও সমবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নারী প্রগতি সংঘ কমিউনিটি ফোরামের সভাপতি আবুল কাশেম শিল্পী, বাংলাদেশ নারী প্রগতি সংঘের ডেভেলপমেন্ট অফিসার শাহীনা আকতার।

বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আবদুল খালেক, এনাম নাহার মোড় ব্যাবসায়ী কমিটির সাবেক সভাপতি আসিফ আকতার, নিজরা করি সন্দ্বীপ অঞ্চলের প্রধান মতিয়ার রহমান, বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ অঞ্চলের ব্যবস্হাপক মো. শামসুদ্দিন, সাংবাদিক ইলিয়াছ সুমন, নারী প্রগতি সংঘ কমিউনিটি অর্গানাইজার সাবিনা ইয়াসমিন, কিরণ চন্দ্র, লীমা রাণী ও নার্গিস বেগম।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ