শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সন্দ্বীপে হোটেল মালিককে জরিমানা

মো. মাঈন উদ্দীন, সন্দ্বীপ : সন্দ্বীপে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, পরিবেশনা ও অবহেলাজনিত কারণে ভোক্তাদের স্বাস্থ্যহানি ঘটানোর অপরাধে এনাম নাহার মোড়ে ভাই ভাই হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিফাত উল্ল্যাহ অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এ ছাড়া শিবের হাট ও ধোপার হাটে মৎস্য আইন অমান্য করে জাটকা ইলিশ নিধন করায় বিভিন্ন জেলে থেকে জাটকা নিয়ে এতিমখানা ও রাস্তায় বিলি করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিফাত বলেন, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে এনাম নাহার নামক বাজারে ভাই ভাই হোটেল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ