শনিবার, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেই পড়ে গেছে : হানিফ

জিয়াউল হক (খোকন), নিজেস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি মিথ্যাচার করে ও খড়কুটো ধরে টিকে থাকতে চাচ্ছে। বিএনপিকে মিডিয়া টিকিয়ে রেখেছে। জনধিকৃত বিএনপিকে টিকিয়ে রাখতে মিডিয়ার ভূমিকা আছে। প্রতিটা সময়ই বিএনপি নিয়ে কথা বলে তারা। জনধিকৃত বিএনপিকে নিয়ে কথা বলার প্রয়োজন নেই। 

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১২টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে প্রধানমন্ত্রীর দেয়া সাংবাদিকদের আর্থিক সহায়তা ও অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, গত ১০ বছর ধরে বিএনপি একই কথা বলছে যে, এই সরকারের জনভিত্তি নেই। ধাক্কা দিলেই এই সরকার পড়ে যাবে। এই ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেরাই পড়ে গেছে। কারণ একজন কারাগারে থাকা দুর্নীতিবাজ আর বিদেশে পলাতক খুনির মুক্তির জন্য জনগণ আন্দোলন করবে না। যারা এই দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাজের মুক্তির নামে রাজপথে অরাজকতা সহিংসতা করতে তাদের কঠোর হস্তে দমন করা হবে। 

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে মৃত সাংবাদিকের পরিবার ও অসুস্থ মোট ৬৬ জন গণমাধ্যম কর্মীকে এই অনুদানের চেক তুলে দেন তিনি। 

এসময় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ.ক.ম সরোওয়ার জাহান বাদশা, কুমারখালী খোকসা আসনের ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ