
মো. মনজুরুল ইসলাম, নাটোর : ভারতের সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিল এবং দুর্নীতির রাঘব-বোয়ালদের দ্রুত গ্রেফতারের দাবিতে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার নেতাকর্মীরা।
শুক্রবার জুম্মা নামাজ শেষে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে এই কর্মসুচি পালন করা হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী,প্রধান উপদেষ্টা আমেল খান চৌধুরী, সাধারণ সম্পাদক রকিব উদ্দিনসহ সভাপতি মকবুল হোসেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার দেশকে বিক্রি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের সাহায্য করেছে। কিন্তু তাই বলে কি তাদের কাছে আমাদের দেশ বিক্রি করতে হবে। বর্তমান সরকার যদি ভারতের সাথে চুক্তি বাতিল না করে তাহলে কঠিন আন্দোলন গড়ে তুলবে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।











