
মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন এর সেক্রেটারি ও জেলা জামায়াতের শুরা সদস্য সহকারী অধ্যাপক নুরুল আমিন বলেছেন, যারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, শত ব্যর্থতা থাকার পরও নতুন করে কোন চক্রান্ত ষড়যন্ত্রের জাল বিস্তারের চেষ্টা করছেন। তাদের আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা ১৫টি বছর পরীক্ষা দিয়ে দিয়ে এ পর্যায়ে এসেছি। আমরা অটো পাশ না। আর কোন ষড়যন্ত্র নয় সাংবাদিক-পুলিশ জনতা মিলে দেশটা গড়তে পারি।
মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগঞ্জে জামায়াতী ইসলামী বাংলাদেশ এর উপজেলা কার্যালয় উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমির মওলানা ইদ্রীস আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির খায়রুল আজম, মিঠিপুর ইউনিয়ন জামায়াতের আমীর খায়রুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ মো. সাদা মিয়া, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) রংপুর জেলা প্রতিনিধি এটিএম মাজহারুল আলম মিলন, সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুলতান আহমেদ সোনা ও ছাত্র শিবিরের পীরগঞ্জ উপজেলার পুর্বাঞ্চল শাখার সভাপতি রাকিব হাসান ও পীরগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি মাহাবুব হোসেন প্রমুখ।











