মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরায় গাভী পালনের প্রশিক্ষণ নিয়ে সফল গোলাম মাওলা

এস. এম আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের নিলিখালি গ্রামের মো. গোলাম মাওলা গাভী পালন করে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।

তিনি দীর্ঘদিন ধরে গাভী পালন করলেও শুরুতে লাভবান হতে পারেননি। পরবর্তীতে আশা এনজিওর সাতক্ষীরা ব্রাঞ্চের প্রশিক্ষণ গ্রহণ ও ঋণ সহায়তা পেয়ে তিনি সফলতা অর্জন করেন।

গোলাম মাওলা জানান, আশার কর্মকর্তার পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে তিনি গাভী পালনের আধুনিক পদ্ধতি শিখেছেন। প্রশিক্ষণ শেষে আশার ব্রাঞ্চ থেকে ঋণ নিয়ে তিনি সুস্থ ও দুধেল গাভী কিনে খামার সম্প্রসারণ করেন। এখন তিনি একজন কর্মচারীকে মাসিক ১০ হাজার টাকা বেতনে নিয়োগ দিয়ে খামার পরিচালনা করছেন।

তিনি আরও জানান, প্রশিক্ষণে গাভী পালনের পাশাপাশি হিসাব সংরক্ষণের কৌশল শেখানো হয়, যা তার ব্যবসাকে আরও সুসংগঠিত করেছে। বর্তমানে প্রতিবছর তিনি ৪-৫ লাখ টাকা আয় করেন। এলাকার অনেকেই তার পরামর্শে গাভী পালন শুরু করে লাভবান হচ্ছেন।

গোলাম মাওলা দেশের দুধ ও মাংস উৎপাদনে অবদান রেখে প্রাণিসম্পদ খাতে এক প্রভাবশালী উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *