বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সাতক্ষীরায় ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি কুইজ প্রতিযোগিতা ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সোমবার দুপুর সাড়ে ১২টায় পৌর পূর্ব থানা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন। তিনি বলেন, ‘শহীদদের আদর্শে উজ্জীবিত হয়ে সমাজ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। জ্ঞানভিত্তিক কর্মসূচি তরুণ প্রজন্মকে আলোর পথে পরিচালিত করে।’ প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান। তিনি বলেন, ‘এ ধরনের কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইতিহাসচেতনা ও আদর্শনিষ্ঠায় উদ্বুদ্ধ করে।’ বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার দাওয়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহা. শারাফাত হুসাইন (লিটিল) এবং তথ্য ও মিডিয়া সম্পাদক মুহা. মাসুদ রানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর পূর্ব থানা শাখার সভাপতি ইমরান হোসেন ও সেক্রেটারি জুবায়ের আহমেদ। সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি হাফেজ মোস্তাকিম বিল্লাহ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি হাফেজ আবু সাঈদ। প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’—দুইটি গ্রুপ থেকে মোট ১২ জন বিজয়ী নির্বাচিত হন। ক গ্রুপের বিজয়ীরা: মো. হাসান, মোছা. খাদিজাতুল কুবরা, অনিক হাসান, রায়হান হোসেন ও আবুল ফাতাহ। খ গ্রুপের বিজয়ীরা: সাকিব হাসান নাঈম, বোরহান হোসেন, মোছা. জান্নাতুল ফেরদাউস, ফুয়াদ হোসেন, আব্দুর রহমান, খালিদ হাসান ও সাইয়েদা জান্নাতি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ