মঙ্গলবার, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সাতক্ষীরার আশাশুনিতে মদপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে ৯

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও নয়জন, যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ঈদের সন্ধ্যায় মদপানের পর রাত ১২টার দিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তারা। মৃতরা হলেন আশাশুনি উপজেলার মিত্র তেতুলিয়া গ্রামের জাফর আলী খাঁর ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন টিটু (৪০) এবং সোহরাব গাজীর ছেলে নাজমুল গাজী (২৬)।

অসুস্থদের মধ্যে ব্রাহ্মণ তেতুলিয়ার ফারুক হোসেন, মোকামখালীর ইমরান, মিত্র তেতুলিয়ার ইকবাল, লিফটন, রবিউল, তুহিন, নাজমুলসহ নয়জন রয়েছেন।

আশঙ্কাজনক অবস্থায় ফারুককে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও ইমরানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ঈদের সন্ধ্যায় তেতুলিয়া শ্মশানঘাট মাঠে ১১ জন মদপান করেন। রাত ১২টার দিকে অসুস্থ হয়ে সবাই হাসপাতালে ভর্তি হন।

আশাশুনি থানার এসআই ফিরোজ জানান, এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। একজনের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *