শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাধক কবি কাজী হেয়াত মামুদের কবর জিয়ারত বিএনপি নেতার

মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম নেতাকর্মীদের সাথে মধ্য যুগের সাধক কবি কাজী হেয়াত মামুদের কবর জিয়ারত করেছেন।

সোমবার দুপুরে পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের ঝাড়বিশলা গ্রামে মধ্য যুগের সাধক কবি কাজী হেয়াত মামুদের কবর জিয়ারত করেন তিনি ।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব জাকির হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক ও পৌর কমিশনার সাইফুল আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, সদস্য সচিব আব্দুস সালামসহ উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, পীরগঞ্জ হচ্ছে পীর আউলিয়াদের মাটি। এটা শহীদ আবু সাঈদের পীরগঞ্জ এখানে কোনো বৈষম্য থাকবে না। বৈষম্যহীন আগামীর পীরগঞ্জ উপজেলা গড়তে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, শহীদ আবু সাঈদরা যে স্বপ্ন নিয়ে রাজপথে রক্ত দিয়েছে সেই রক্ত আমরা বৃথা যেতে দেব না । কোনো অপশক্তিই আমাদের এ জয়কে দমিয়ে রাখতে পারবে না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ