রবিবার, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাপে কাটা রোগীর চিকিৎসা নেই নবীনগরে, উদ্বেগ এলাকাবাসীর

খাইরুল হাসান, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন বা এন্টিভেনম নেই। এছাড়া নেই জরুরি চিকিৎসা দেওয়ার জন্য আধুনিক সুবিধা।

ফলে সাপে কাটা রোগীদের বাধ্য হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল বা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অনেক সময় রোগীর জীবন প্রদীপ নিভে যায় পথিমধ্যেই।

স্থানীয়রা বলছেন, বারবার এই ধরনের ঘটনা ঘটলেও বিষয়টি নিয়ে কার্যকর উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর জন্য সব ধরনের জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জোর দাবি জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ